মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে চীনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান।
এর আগে বিকেল ৫টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী দালিয়ানে দুই দিন কর্মব্যস্ত সময় কাটানোর কথা রয়েছে। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।
দালিয়ানে তিনি বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে তাকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসংক্রান্ত তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।