1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

মালয়েশিয়া সফর শেষে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান: দালিয়ানে কূটনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মালয়েশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনি চীনে পৌঁছান।

মঙ্গলবার সকালে দালিয়ানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বিকেলে তার জলবায়ু বিষয়ক সেমিনারে অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ারের আয়োজিত সংবর্ধনাতেও যোগ দেবেন তিনি।

চীনে যাওয়ার আগে মালয়েশিয়ায় একাধিক শীর্ষ ব্যবসায়ী ও করপোরেট নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশে শিল্প বিনিয়োগ, টেলিযোগাযোগ খাত, ডিজিটাল অবকাঠামো, ফাইভ-জি উন্নয়ন এবং এভিয়েশন খাতে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

দালিয়ানের কর্মসূচি শেষে তিনি বেইজিংয়ে যাবেন। সেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল কার্যক্রম শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page