1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

ডিসির পদ থেকে প্রত্যাহারের পর সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ফেসবুকে জানালেন কৃতজ্ঞতা

লিয়াকত, রিপোর্টার, সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) পদ থেকে প্রত্যাহারের পর রাজধানী ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেছেন সারওয়ার আলম। বিদায়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংক্ষিপ্ত এক বার্তায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন সারওয়ার আলম। এর আগে দুপুর ১টার দিকে তিনি জেলা প্রশাসকের সরকারি বাসভবন ত্যাগ করেন।

সোমবার (২২ জুন) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। বিকেল ৫টার দিকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি দাসের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন তিনি।

সিলেট ছাড়ার আগে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারওয়ার আলম লেখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”

এর আগে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়।

সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের অর্থ ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যে তাঁর প্রত্যাহারের বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। তবে সরকারি প্রজ্ঞাপনে এ বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

জানা গেছে, আজই জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করার কথা রয়েছে সারওয়ার আলমের। এদিকে নতুন জেলা প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি দাস সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page