1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

ফার্মগেটে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রাজধানীর ফার্মগেট এলাকায় এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা বিক্ষোভে নামেন।

বুধবার (২৪ জুন) রাত ১১টার দিকে ফার্মগেটের তেজকুনিপাড়ায় অভিযুক্ত শিক্ষক অবস্থান করছেন এমন একটি বাসা ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষকসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page