1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

নওগাঁ সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ, ৯ জনকে ভারতে ফিরিয়ে নিল বিএসএফ

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ৯ জনকে ভারতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ১৬ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, বুধবার সারাদিন ওই ৯ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। তবে পরে তাদের আর সেখানে দেখা যায়নি। বিজিবির ধারণা, রাতের আঁধারে বিএসএফ তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, বুধবার রাত ৮টার দিকে হঠাৎ করে বিএসএফ সীমান্ত এলাকার লাইট বন্ধ করে দেয়। প্রায় দুই ঘণ্টা পর রাত ১০টার দিকে লাইট আবার জ্বালানো হলেও তখন সেখানে অবস্থানরত ৯ জনের কাউকেই আর দেখা যায়নি।

তিনি বলেন, “সাধারণত বিএসএফের বিশেষ কোনো উদ্দেশ্য থাকলে তারা সীমান্তের লাইট বন্ধ রাখে। ধারণা করা হচ্ছে, ওই সময়েই তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে।”

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, “নওগাঁর প্রতিটি সীমান্ত চৌকিতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

এর আগে বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তচৌকির (বিওপি) ২৪৪ নম্বর পিলারসংলগ্ন এলেনপুর সীমান্ত এলাকায় ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনটি শিশু ছিল।

খবর পেয়ে আদাতলা বিওপির বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহায়তায় অনুপ্রবেশের সেই চেষ্টা প্রতিহত করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page