1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যার ঘটনায় আটক যুবকের মৃত্যু

সানু, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও দুই মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় আটক এক যুবক গণপিটুনির শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের মধ্যবাজার এলাকার ডাকাতিয়া নদীর পাড়ে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট এলাকার বাসিন্দা ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত হাঁড়ি বিক্রেতা কামাল হোসেনের পরিবার ডাকাতিয়া নদীর পাড়ের একটি ভাড়া বাসায় বসবাস করত। সকালে স্থানীয়রা ঘরের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ ও পরিস্থিতি টের পেয়ে সেখানে গিয়ে পরিবারের সদস্যদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

নিহতরা হলেন পরিবারের মা ও তার দুই মেয়ে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে এক ভাসমান ফল বিক্রেতাকে আটক করে স্থানীয়রা। তাকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ধরে ফেলার পর উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মা ও দুই মেয়েকে হত্যার ঘটনার প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page