1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি হাসপাতালে জন্ম নিলেই মিলবে স্বর্ণের আংটি, নতুন প্রকল্প চালু করছে তামিলনাড়ু সরকার তাহিরপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণ কারাগারে, ভাঙচুরের ঘটনায় আতঙ্কে হিন্দু সম্প্রদায় কালিয়াকৈরে তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ উলিপুরে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম গ্রেফতার বর্ণাঢ্য আয়োজনে আহমেদ বাওয়ানী একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৬৪, জরুরি অবস্থা জারি চীনের সঙ্গে বাংলাদেশের ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই, লি কিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ১ জুলাই থেকে বাংলা কিউআর ব্যবহারে বাধ্যতামূলক ব্যবস্থা, নগদবিহীন অর্থনীতির পথে বাংলাদেশ লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যার ঘটনায় আটক যুবকের মৃত্যু বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা, লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক শুরু

চীনের সঙ্গে বাংলাদেশের ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই, লি কিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর আগে স্থানীয় সময় বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রাসহ গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান। এ সময় চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করে। দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মান জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়।

পরে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন এসব চুক্তি ও সমঝোতা স্মারকের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি, শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা আরও জোরদার হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page