1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

কালিয়াকৈরে তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে তীব্র লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার মৌচাক পল্লীবিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী ও পল্লীবিদ্যুৎ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে উপজেলার মৌচাক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘনঘন লোডশেডিং চলছে। এতে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি শিশু ও বয়স্করা নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। একদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা, অন্যদিকে অতিরিক্ত বিলের অভিযোগে ক্ষোভ বাড়তে থাকে সাধারণ মানুষের মধ্যে।

এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মৌচাক জোনাল পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত এক সপ্তাহ ধরে তারা নিয়মিত বিদ্যুৎ পাচ্ছেন না। দিনে কয়েকবার দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। কখনও চার থেকে পাঁচ ঘণ্টা পর বিদ্যুৎ এলেও তা মাত্র কয়েক মিনিট স্থায়ী হচ্ছে। ফলে বাসাবাড়িতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া এলাকার অধিকাংশ মানুষ শিল্পকারখানার শ্রমিক হওয়ায় কর্মস্থল থেকে ফিরে পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের সুযোগ পাচ্ছেন না।

এ বিষয়ে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর মৌচাক জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ এলাকাবাসী সকালে অফিস ঘেরাও করেছিলেন। পরে তাদের সঙ্গে আলোচনা করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে তারা কর্মসূচি প্রত্যাহার করে ফিরে যান।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page