1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

‘যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে চীন’—তারেক রহমানকে শি জিনপিং

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতি চীনের অবিচল সমর্থনের আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব অটুট থাকবে এবং চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার হিসেবে পাশে থাকবে।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বৈঠকের ছবি প্রকাশ করে প্রেসিডেন্ট শির বক্তব্য তুলে ধরেন।

মাও নিং জানান, শি জিনপিং বলেছেন, বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে চীন সবসময়ই অত্যন্ত গুরুত্ব দিয়ে এসেছে। বাংলাদেশের জনগণের প্রতি সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে আসছে বেইজিং এবং ভবিষ্যতেও সেই অবস্থান অব্যাহত থাকবে।

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের কৌশলগত অঙ্গীকার থেকে চীন কখনো সরে আসবে না। বাংলাদেশকে চীন সবসময় নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে।

বৈঠকে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের প্রতি চীনের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন শি জিনপিং। একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের বিষয়ে বাংলাদেশের অবস্থানকেও সমর্থন জানায় বেইজিং।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page