1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

আর্জেন্টিনার জার্সি পরে বাজারে এলে মিলছে ছাড়

এমদাদুল, রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সেই উন্মাদনাকে ব্যবসার সঙ্গে মিলিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁওয়ের এক সবজি বিক্রেতা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে নিজের দোকানের নাম রেখেছেন ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’। আর আর্জেন্টিনার জার্সি পরে দোকানে এলে ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ মূল্যছাড়।

ঠাকুরগাঁও পৌর শহরের কাঁচাবাজারে অবস্থিত দোকানটি ইতোমধ্যে কৌতূহলী মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে। আকাশি-সাদা পতাকায় সাজানো দোকানটি দূর থেকেই সবার দৃষ্টি আকর্ষণ করছে। দোকানের মালিক বকশের হাট এলাকার বাসিন্দা কাওসার আলী, যিনি প্রায় আট বছর ধরে সবজির ব্যবসা করছেন।

কাওসার আলী জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি ক্রেতাদের আনন্দ দিতেই এই উদ্যোগ নিয়েছেন। বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার জার্সি পরে আসা ক্রেতারা সবজির ধরন অনুযায়ী প্রতি কেজিতে ৩ থেকে ১০ টাকা পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন।

ব্যতিক্রমী এই অফারের খবর ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমীরা দোকানটিতে ভিড় করছেন। সবজি কিনতে আসা এক ক্রেতা সোহাগ বলেন, ফুটবল ভালোবাসার এমন ভিন্নধর্মী প্রকাশ আগে দেখেননি। জার্সি পরে বাজার করতে এসে যেমন আনন্দ পেয়েছেন, তেমনি কিছু টাকাও সাশ্রয় হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দোকানটির খবর দেখে প্রায় ২০ কিলোমিটার দূর থেকে বন্ধুদের নিয়ে সেখানে যান রহিম মিয়া। তিনি বলেন, কৌতূহল থেকেই দোকানটি দেখতে এসেছেন।

মজার বিষয় হলো, শুধু আর্জেন্টিনা সমর্থকরাই নন, ব্রাজিলের সমর্থকরাও দোকানটি দেখতে ভিড় করছেন। ব্রাজিল সমর্থক করিম বলেন, দল ভিন্ন হলেও ফুটবলকে ঘিরে এমন ইতিবাচক ও আনন্দঘন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।

অন্যদিকে, জার্সি না থাকায় মূল্যছাড় পাননি নিয়মিত ক্রেতা ওবাইদুল্লাহ। তবে তিনি জানান, ছাড় না পেলেও দোকানের তাজা সবজি এবং ব্যতিক্রমী সাজসজ্জা তার বেশ ভালো লেগেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page