1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

যেকোনো অর্জন দেশের মানুষের, ব্যক্তিগত নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

যেকোনো ভালো অর্জন একান্তই বাংলাদেশ ও দেশের মানুষের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার ও জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো দেশের মানুষের স্বার্থ রক্ষা করা এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতিতে বিশ্বাস করে। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করাই তাদের লক্ষ্য।

তিনি বলেন, ‘নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার ও তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি। এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন। বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকার ও সংসদ সদস্যদের ওপর অর্পণ করেছে।’

বক্তব্যের শেষে সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দেশের মানুষের কল্যাণে কাজ করার এই যাত্রায় সবার ইতিবাচক সহযোগিতা ও মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page