1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছরেও শেষ হয়নি ‘বড় খাল’ সেতুর কাজ, চরম দুর্ভোগে ২০ গ্রামের মানুষ শাহ আমানত দরগাহে ১০ দিনব্যাপী শাহাদাতে মাহফিল সম্পন্ন কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে ৬ ঘণ্টা পর পরিবারের কাছে হস্তান্তর ঢাকাসহ বিভিন্ন জেলায় আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী ‘তুরাগে সাত আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ’ দাবিটি গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশের ভারত গোপন কৌশলে পাকিস্তানের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে: শেহবাজ শরিফ ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অলিম্পিক ডে-২০২৬ উদযাপন, খেলাধুলা ও শরীরচর্চায় গুরুত্বারোপ সেনাপ্রধানের মুদি দোকান করের আওতায়: রাজস্ব সংস্কার নাকি নতুন চ্যালেঞ্জ? টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট রেটিংসে এগিয়েছে ইউল্যাব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮ম

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ নেই নানা-অনিল, কারণ জানালেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরেছেন অক্ষয় কুমার। তবে নতুন কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ প্রথম দুই সিনেমার জনপ্রিয় চরিত্র উদয় শেঠি ও মজনু ভাইয়ের অনুপস্থিতি ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এবার সেই প্রশ্নের জবাব দিয়েছেন অক্ষয় কুমার।

সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, ‘ওয়েলকাম’ শুধু একটি সিনেমা নয়, এটি একটি পরিবারের মতো। নানা পাটেকার, অনিল কাপুর, তিনি নিজে এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সবাই সেই পরিবারের অংশ।

অক্ষয় বলেন, “‘ওয়েলকাম’ একটি পুরো পরিবার। নানা, অনিল স্যার, আমি—সবাই মিলে এটি একটি পরিবারের মতো। যদি কখনো ‘ওয়েলকাম ৪’ নির্মিত হয়, তাহলে তাদের সবাইকে সেখানে দেখতে পাবেন।”

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়েলকাম’-এ অক্ষয় কুমার, নানা পাটেকার, অনিল কাপুর, ক্যাটরিনা কাইফ ও পরেশ রাওয়ালের অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। বিশেষ করে উদয় শেঠি ও মজনু ভাই চরিত্র দুটি আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম ব্যাক’-এ নানা পাটেকার ও অনিল কাপুর ফিরলেও অক্ষয় কুমার ছিলেন না। ওই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন জন আব্রাহাম ও শ্রুতি হাসান।

এবার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মূল ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। তার সঙ্গে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, সুনীল শেঠি, আরশাদ ওয়ারসি, দিশা পাটানি, লারা দত্ত, রবিনা ট্যান্ডনসহ বড় একটি তারকাবহর।

ছবিটির পরিচালক আহমেদ খান জানিয়েছেন, নির্মাণকাজ চলাকালীন নানা পাটেকার ও অনিল কাপুরের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।

তিনি বলেন, “শুটিং চলাকালীনও আমাদের নিয়মিত কথা হতো। নানা ফোন করে জানতে চাইতেন, ‘কাজ কেমন এগোচ্ছে? ছবিটা আমাকে কবে দেখাবে? অক্ষয়কে বলো, আমি কিন্তু নেই।’ অনিল স্যারও ফোন করে খোঁজ নিতেন এবং বলতেন, ‘কাজ কেমন চলছে? পরেরবার আমরা একসঙ্গে কিছু পরিকল্পনা করব।’”

যদিও নতুন ছবিতে উদয় শেঠি ও মজনু ভাই নেই, তবে তাদের ভাই হিসেবে দুটি নতুন চরিত্র—ইয়েদা আন্না ও রোমিওকে পরিচয় করানো হয়েছে। চরিত্র দুটিতে অভিনয় করেছেন সুনীল শেঠি ও আরশাদ ওয়ারসি।

সীমান্তবর্তী একটি জঙ্গলকে ঘিরে নির্মিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর গল্পে একদল গ্যাংস্টার, অপরাধী ও বিচিত্র চরিত্রের সংঘাতে তৈরি হয়েছে হাস্যরস, অ্যাকশন এবং বিশৃঙ্খলাপূর্ণ নানা ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page