1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

নিতাই চন্দ্র, রিপোর্টার, নোয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

ইতালির রাজধানী রোমের উপকণ্ঠে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত দম্পতির ২০ বছর বয়সী ছেলে।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন—নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

নিহত বাবুলের স্বজন আফনান হোসেন নাইম জানান, শুক্রবার রাতে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে তাকে, তার স্ত্রী ও শিশু কন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

এ সময় বাইরে থেকে বাসায় ফিরছিলেন বাবুলের ছেলে আমির হোসেন অয়ন। ঘরে ঢোকার সময় তিনি ঘটনাটি টের পেলে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

অয়নের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং মেয়ে আরোয়া ইসলাম আরিশাকে মৃত ঘোষণা করেন। আহত অয়ন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনাটি সম্পর্কে তারা স্থানীয়ভাবে অবগত হয়েছেন। নিহতদের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের বিষয়ে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page