1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে ৬ ঘণ্টা পর পরিবারের কাছে হস্তান্তর

হরিদাস, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

কুমিল্লার একটি রেস্টুরেন্টে ভুলবশত রেখে যাওয়া পাকিস্তানি শিশু নাফিসাকে প্রায় ছয় ঘণ্টা পর তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৭ জুন) দুপুর ২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এর আগে সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার জাইতুন রেস্টুরেন্টে শিশুটিকে রেখে চলে যায় তার পরিবার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাকিস্তানি নাগরিক মো. সালমান ও তার পরিবারের সদস্যরা দুটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে কক্সবাজারে যাচ্ছিলেন। পথে জাইতুন রেস্টুরেন্টে নাশতা করতে যাত্রাবিরতি নেন। নাশতা শেষে অসাবধানতাবশত শিশু নাফিসাকে রেস্টুরেন্টেই রেখে তারা যাত্রা শুরু করেন।

পরিবারটি চট্টগ্রামের কর্ণফুলী টানেল এলাকায় পৌঁছানোর পর শিশুটির অনুপস্থিতি টের পেয়ে দ্রুত কুমিল্লার উদ্দেশে ফিরে আসে। এদিকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিষয়টি সদর দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানালে প্রশাসন শিশুটিকে নিরাপদ হেফাজতে নেয়।

পরে শিশুটির বাবা মো. সালমান রেস্টুরেন্টের ওয়েবসাইট থেকে ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তাকে জানায়, শিশুটি সম্পূর্ণ নিরাপদে রয়েছে।

শিশুটির বাবা জানান, তারা দুটি গাড়িতে ভ্রমণ করছিলেন। বাবা-মা ভেবেছিলেন নাফিসা দাদা-দাদুর গাড়িতে উঠেছে, আর দাদা-দাদু ধারণা করেছিলেন সে বাবা-মায়ের সঙ্গেই রয়েছে। এই ভুল বোঝাবুঝির কারণেই শিশুটি রেস্টুরেন্টে থেকে যায়। সন্তানকে ফিরে পেয়ে তিনি উপজেলা প্রশাসন ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে ৮টার দিকে পরিবারটি দুটি গাড়িতে করে এসে নাশতা করেন। খাওয়া শেষে তাড়াহুড়োর মধ্যে শিশুটিকে রেস্টুরেন্টে রেখেই তারা চলে যান।

জাইতুন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, বিষয়টি জানার পরপরই তারা পুলিশকে অবহিত করেন এবং পরে শিশুটিকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর দুপুরে প্রশাসনের মাধ্যমে শিশুটিকে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিকুল ইসলাম বলেন, ভুলবশত রেস্টুরেন্টে রেখে যাওয়া শিশুটিকে নিরাপদে তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page