1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

টেকনাফে তেলের ট্যাঙ্কে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার উপকূলীয় এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি পিকআপের তেলের ট্যাঙ্কে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ১টার দিকে টেকনাফ থানার কেরুনতলী কালভার্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে গাড়িটির তেলের ট্যাঙ্কের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের তথ্যমতে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। অভিযানে মাদক পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা যানবাহন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় মাদক চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page