1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

পীরগাছায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

রফিকুল ইসলাম রফিক, রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

রংপুরের পীরগাছায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার কংগ্রেস প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উদ্ভিদ সংরক্ষণ বিভাগের উপপরিচালক মাহামুদা খাতুন, বিভাগীয় উপপরিচালক (শস্য) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল এবং উপজেলা এনপিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফিতা কেটে কংগ্রেসের উদ্বোধন করেন। পরে কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ ও নিরাপদ খাদ্য উৎপাদনবিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন।

দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, সংবাদকর্মী এবং স্থানীয় সুধীজন অংশ নেন।

আয়োজকরা জানান, কৃষিতে প্রযুক্তিনির্ভর উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page