1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক নয়, প্রত্যাহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

ব্যাংক হিসাব খোলা এবং কিছু দলিল সম্পাদনের ক্ষেত্রে টিআইএন (ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নম্বর) জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে তিনি অর্থমন্ত্রীর প্রতি এ প্রস্তাব উত্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে শিক্ষার্থীসহ কয়েকটি ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব ছিল। এছাড়া বণ্টননামা দলিল নিবন্ধন এবং সম্পত্তির দলিল মিউটেশনের ক্ষেত্রেও টিআইএন জমা দেওয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছিল।

তিনি বলেন, এসব প্রস্তাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রীর প্রতি তিনি টিআইএন জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব করেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জনমনে বিদ্যমান বিভ্রান্তি দূর হবে এবং ব্যাংকিং ও সম্পত্তি-সংক্রান্ত সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তিও কমবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page