1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি আজ, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত থাকতে পারে

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নতুন অর্থবছর ২০২৬-২৭-এর প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য মুদ্রানীতি আজ মঙ্গলবার (৩০ জুন) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন মুদ্রানীতির ঘোষণা দেবেন।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে এটি হবে বাংলাদেশ ব্যাংকের প্রথম মুদ্রানীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারও সংকোচনমূলক বা কঠোর মুদ্রানীতির অবস্থান বজায় রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ক্ষেত্রে নীতি সুদহার (রেপো রেট) বর্তমান ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হতে পারে। মূল্যস্ফীতির চাপ পুরোপুরি কমে না আসায় সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

তবে একই সঙ্গে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি, বিনিয়োগে গতি আনা এবং ব্যাংক ঋণের ব্যয় কমাতে কয়েকটি নতুন উদ্যোগ ঘোষণার সম্ভাবনাও রয়েছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

মুদ্রানীতির মাধ্যমে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট সময়ে বাজারে অর্থের সরবরাহের সম্ভাব্য রূপরেখা নির্ধারণ করে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য বজায় রাখার লক্ষ্যও এতে তুলে ধরা হয়।

বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাস পরপর মুদ্রানীতি ঘোষণা করে। মঙ্গলবার ঘোষিত মুদ্রানীতি চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page