1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনআইডিতে আসছে ‘ফ্যামিলি ট্রি’, ভোটার হতে লাগবে ভাই-বোনের তথ্যও ভাইরাল ভিডিও ঘিরে কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন, যা জানা গেল ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেফতার জুয়া প্রতিরোধ বিল-২০২৬ পাস, অনলাইন বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি নিয়োগের পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক নিয়ে গুঞ্জন না ছড়ানোর আহ্বান গভর্নরের, ‘আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নয়’ পূর্ণাঙ্গ সিলেবাসে ফিরছে এইচএসসি, থাকছে কঠোর নিরাপত্তা; দুর্ঘটনায় দেরি হলেও মিলবে পরীক্ষার সুযোগ বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের, শীর্ষস্থান হারাল যুক্তরাষ্ট্র চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা, উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ ঢাকায় আইন কলেজের ছাত্রকে রাতভর নির্যাতনের অভিযোগ, টাকা আদায়ে পরিবারের কাছে চাঁদা দাবি

কালিমাখচিত সাদা পতাকা টানানোর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে লেখা কালিমাখচিত সাদা পতাকা টানানোর ঘটনা সরকারের নজরে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, এসব ঘটনার পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের পতাকা টানানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

উপদেষ্টা বলেন, “কেন এমন ঘটনা ঘটছে, তা তদন্ত করে দেখা হবে। কারণ এ ধরনের ঘটনা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির জন্য ইতিবাচক বার্তা বহন করে না।”

অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সেবা গ্রহণের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, তার দায় শুধু সরকারি কর্মকর্তাদের নয়, রাজনৈতিক অংশেরও রয়েছে।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দুর্নীতি করেছেন—এ কথা আমি বলব না। আবার তারা কোনো ধরনের দুর্নীতি করেননি—এ কথাও বলব না। দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ, যার কোনো তামাদি নেই।”

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বাধীনভাবে যেকোনো উপদেষ্টার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের তদন্তে সরকার কোনো ধরনের বাধা দেবে না।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী যতদিন দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে, ততদিন ‘রিফাইন্ড’ বা অন্য যেকোনো নামে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না।

এ ছাড়া আদালতের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি দেশের গণমাধ্যমকে পলাতক শেখ হাসিনার বক্তব্য বা সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান।

জাহেদ উর রহমান আরও জানান, শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নতুন গণমাধ্যম কমিশনও গঠন করা হবে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সফর দুটি সফল হয়েছে এবং এর মাধ্যমে সরকার স্পষ্ট করেছে যে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি দেশের নিজস্ব জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page