1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যানজট কমাতে ঢাকায় ‘কনজেশন চার্জ’ পরিকল্পনা, কিলোমিটারপ্রতি শুল্ক ৬ টাকা ২৭ পয়সার প্রস্তাব ট্রাম্প: ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ চলছে, পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না তেহরান এক কিউআরেই সব পেমেন্ট: ‘বাংলা কিউআর’ যুগে বাংলাদেশের ডিজিটাল লেনদেন রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্সে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর দারায় জনরোষে পিছু হটল আইডিএফ, ফেলে যাওয়া সামরিক স্মার্টফোন ঘিরে তোলপাড় কার্যকর হলো নবম পে-স্কেল, বর্ধিত বেতন পেতে অপেক্ষা আরও কয়েক মাস প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের বৈঠক, উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য পূর্বাচলে হচ্ছে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও ২ পুলিশ লাইন্স: আইজিপি

আজ ব্যাংক হলিডে, বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

আজ বুধবার (১ জুলাই) ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে। একই সঙ্গে দেশের প্রধান দুই শেয়ারবাজারেও আজ কোনো লেনদেন হবে না।

বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, প্রতিবছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়। নতুন অর্থবছরের শুরু এবং পঞ্জিকা বছরের শেষ দিনে ব্যাংকগুলোর বার্ষিক হিসাব-নিকাশ ও আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য এ ছুটি নির্ধারণ করা হয়েছে।

ব্যাংক হলিডেতে গ্রাহকদের জন্য সব ধরনের ব্যাংকিং সেবা ও লেনদেন বন্ধ থাকলেও ব্যাংকগুলোর অভ্যন্তরীণ বা দাফতরিক কার্যক্রম পরিচালিত হয়।

এদিকে, ব্যাংক বন্ধ থাকায় আজ দেশের প্রধান দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—এর লেনদেনও বন্ধ রয়েছে।

তবে ব্যাংক হলিডেতেও এটিএম বুথ, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ অন্যান্য ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকরা নির্ধারিত সীমার মধ্যে নগদ অর্থ উত্তোলন ও প্রয়োজনীয় কিছু সেবা গ্রহণ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page