1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন, দেশ-বিদেশে নজরুলচর্চা বিস্তারের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে সারাদেশে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সামগ্রিক সৃষ্টিকর্ম দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে আরও ব্যাপকভাবে তুলে ধরতে হবে।

তিনি বলেন, নজরুল বর্ষকে ঘিরে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলা, উপজেলা এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকে আরও পরিচিত করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দিয়েছে। এ কর্মসূচির মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page