1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কর কমলেও বাজারে মিলছে না স্বস্তি, নতুন আমদানির পর কমতে পারে নিত্যপণ্যের দাম দুই দশক পর নতুন জাতীয় ভিসা নীতিমালার খসড়া, বিনিয়োগ ও পর্যটনে গুরুত্ব ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭২৪ অভিনয় থেকে সংসদে, সিরিয়ার পার্লামেন্টে জায়গা পেলেন অভিনেত্রী রোজিনা লাজকানি ১২ কেজি এলপিজির দাম ৩৫৭ টাকা কমলো, নতুন মূল্য ১,৫২৮ টাকা মায়ামিতে পৌঁছে নিরাপত্তা তল্লাশির মুখে মেসি, অনুসরণ করা হলো সবার জন্য একই নিয়ম সিলগালা শিশু ওয়ার্ডের চাবি পেল আদ্-দ্বীন হাসপাতাল, লাইসেন্স পুনর্বহাল নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পে দ্রুত এগোবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৩

বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পে দ্রুত এগোবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা নদী প্রকল্প বাংলাদেশের নিজস্ব উন্নয়ন প্রকল্প। বাংলাদেশ সরকার প্রকল্পটি বাস্তবায়নে যত দ্রুত এগোতে চাইবে, চীনও তত দ্রুত সহযোগিতা করতে প্রস্তুত।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের বিভিন্ন দিক তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে ভারতের সম্ভাব্য উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে ইয়াও ওয়েন বলেন, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব প্রকল্প। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশের এবং চীন এ প্রকল্পকে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের অংশ হিসেবে দেখে।

তিনি বলেন, তিস্তা প্রকল্পের মূল লক্ষ্য নদী অববাহিকায় বসবাসকারী মানুষের জীবনমান উন্নয়ন। বিশেষ করে উত্তরাঞ্চলের ১০ লাখের বেশি মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এ প্রকল্পের সম্পর্ক রয়েছে। এ কারণেই চীন এ উদ্যোগে সহযোগিতা করতে আগ্রহী।

রাষ্ট্রদূত আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের আগে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর সম্ভাব্যতা সমীক্ষা প্রয়োজন। তার ভাষ্য, তিস্তা নদীর অববাহিকায় বিভিন্ন প্রযুক্তিগত ও ভৌগোলিক জটিলতা রয়েছে। তাই সব বিষয় পর্যালোচনা করে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে।

তিনি বলেন, “বাংলাদেশ যত দ্রুত প্রকল্পটি এগিয়ে নিতে চাইবে, চীনও তত দ্রুত সহযোগিতা করতে প্রস্তুত।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২২ থেকে ২৬ জুন পর্যন্ত সরকারি সফরে চীন সফর করেন। ওই সফরে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page