1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

দুই দশক পর নতুন জাতীয় ভিসা নীতিমালার খসড়া, বিনিয়োগ ও পর্যটনে গুরুত্ব

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রায় দুই দশক পর দেশের জাতীয় ভিসা নীতিমালার নতুন খসড়া প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য জোরদার করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটন খাতকে উৎসাহিত করার লক্ষ্যেই নতুন ভিসা নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে।

তিনি জানান, নীতিমালাটি চূড়ান্ত করার লক্ষ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

ড. নাসিমুল গনি আরও বলেন, বিদ্যমান ভিসা নীতিতে যেসব দেশ কালো তালিকাভুক্ত রয়েছে, নতুন খসড়াতেও সেই অবস্থান অপরিবর্তিত রাখা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন ধরনের ভ্রমণ, ব্যবসা, কর্মসংস্থান, শিক্ষা ও অন্যান্য উদ্দেশ্য বিবেচনায় ভিসাকে ৩৪টি পৃথক ক্যাটাগরিতে বিন্যস্ত করার প্রস্তাব রাখা হয়েছে। এসব ক্যাটাগরির বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের আশা, নতুন ভিসা নীতিমালা কার্যকর হলে বিদেশি বিনিয়োগ, পর্যটন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও গতিশীল হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page