1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের বাজার নজরদারিতে এআই ব্যবহার করবে সরকার: শিল্প ও বাণিজ্যমন্ত্রী রাজধানীতে অনলাইনভিত্তিক সিসা বিক্রির চক্রের তিন সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬৬ কেজি মাদক ফেসবুকে এল ‘ভেরিফিকেশন সেলফি’ ফিচার, যেভাবে বাড়াবেন অ্যাকাউন্টের নিরাপত্তা মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’, নাম পরিবর্তনের দাবি উৎসবমুখর পরিবেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বাংলাদেশ-চীন সম্পর্কের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত ইরানে রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের স্পিকার, খামেনিকে শেষ শ্রদ্ধা ঐক্য ধরে রেখে গণতন্ত্র শক্তিশালী করার আহ্বান রিজভীর দেশে ২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৭ সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান মির্জা ফখরুলের

নিত্যপণ্যের বাজার নজরদারিতে এআই ব্যবহার করবে সরকার: শিল্প ও বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি আরও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নিয়েছে সরকার। শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রাথমিকভাবে ৩০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি এআইয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে পণ্যের মূল্য তদারকিতে সরকারের একাধিক সংস্থা কাজ করছে। তবে বাজার ব্যবস্থাপনাকে আরও প্রাতিষ্ঠানিক, তথ্যনির্ভর ও কার্যকর করতে এআইভিত্তিক একটি মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, এ ব্যবস্থার মাধ্যমে উৎপাদনের পরিমাণ, আবহাওয়ার সম্ভাব্য প্রভাব, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আমদানির প্রয়োজনীয়তা এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আগাম সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এআইভিত্তিক নজরদারি চালু হলে কৃত্রিম সংকট সৃষ্টি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাজারে অস্থিরতা মোকাবিলায় সরকার আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পারবে।

পণ্যের মূল্য নির্ধারণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে অধিকাংশ পণ্যের দাম বাজারব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হয়। তবে সংবেদনশীল নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার একটি কার্যকর মূল্য নির্ধারণ কাঠামো প্রণয়নের কাজ করছে।

মন্ত্রী আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে একটি চূড়ান্ত কাঠামো নির্ধারণ করা হবে, যাতে বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page