1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

রামগতিতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ, উপকৃত হাজারো কৃষক ও অসহায় পরিবার

সানু, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের রামগতিতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক উপকরণ এবং অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ ও কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, কর্মসূচির আওতায় ৪ হাজার কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার, ৯ হাজার ৫০০ জনের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ ও বৃক্ষের চারা, ১ হাজার ৪০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, ১২০ জনের মাঝে হাইব্রিড মরিচের বীজ এবং ৩০ জনের মাঝে লেবুর কলম বিতরণ করা হয়েছে।

এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে হুইলচেয়ার, দুজনকে স্কেচ, দুজনকে শ্রবণযন্ত্র এবং ১১ জনকে চশমা প্রদান করা হয়।

মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা এবং দুঃস্থ ও অসহায় ৭০টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি চালও বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্যে প্রধান অতিথি এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, নির্বাচনের পর সরকার পরিচালনায় ন্যায়বিচার, ইনসাফ ও সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। প্রতিহিংসার রাজনীতি নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, রাজনৈতিক প্রতিশোধ নয়, ঐক্য ও উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আল আমিন, বিএনপি নেতা সাইদুল বাড়ি মির্জা, উপজেলা যুবদলের সভাপতি শিবলী নোমান, উপজেলা ছাত্রদলের সভাপতি ইরাজ মাহমুদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page