1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী বিমানে ওঠেননি ৬১ যাত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী একটি ফ্লাইটের ৬১ জন যাত্রী বোর্ডিং পাস সংগ্রহ করার পরও বিমানে ওঠেননি। তাঁদের অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

শনিবার (৪ জুলাই) রাতে বাংলাদেশ বিমানের মালয়েশিয়াগামী বিজি-৩৮৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটিতে মোট ২৮৮ জন যাত্রীর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। এর মধ্যে ইমিগ্রেশন বিভাগ ১০ জনকে অফলোড করে। এছাড়া জাল ভিসার অভিযোগে আরও পাঁচজনকে বোর্ডিং গেটেই আটকে দেওয়া হয়।

এরপর বোর্ডিং পাস নেওয়া আরও ৬১ জন যাত্রী বোর্ডিং গেটে উপস্থিত হননি। শেষ পর্যন্ত ওই যাত্রীদের ছাড়াই ২১২ জনকে নিয়ে রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।

বিমানের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়েই ২১২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র জানিয়েছে, একটি চক্রের মাধ্যমে মোট ৭৬ জন যাত্রী মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যাদের আটক করা হয়েছে, তারা সবাই কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যাচ্ছিলেন। তবে বোর্ডিং পাস নেওয়ার পর নিখোঁজ হওয়া ৬১ যাত্রীর অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইমিগ্রেশনের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, কয়েকজন যাত্রীর পাসপোর্ট ও ভিসার তথ্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়ায় তাদের আটকে দেওয়া হয়। এরপর অন্য কয়েকজন বিমানবন্দর এলাকা ত্যাগ করেন বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দরের নিয়ম অনুযায়ী, যাত্রীরা প্রথমে ব্যাগেজ চেক-ইন করে বোর্ডিং পাস সংগ্রহ করেন। এরপর ইমিগ্রেশন সম্পন্ন করে বোর্ডিং গেটে গিয়ে উড়োজাহাজে আরোহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page