1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে তৃতীয়বার আমরণ অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

রাসেদুল, বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে তৃতীয়বারের মতো আমরণ অনশনে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সাকিব মিয়া। রোববার (৫ জুলাই) সকাল ১১টার দিকে তিনি অনশন শুরু করেন।

এক দিন পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কেউ তার সঙ্গে দেখা করতে আসেননি বলে অভিযোগ করেছেন সাকিব। এর আগে গত ৫ মে ও ১৬ মে একই দাবিতে তিনি আমরণ অনশন করেছিলেন। সে সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে অনশন ভাঙলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও অনশনে বসেছেন বলে জানান তিনি।

সাকিব মিয়া দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হন। তার অভিযোগ, এর মধ্যে পাঁচটি বিষয়ে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেল করানো হয়েছে। তাই তিনি ওই পাঁচ বিষয়ের উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।

সাকিবের দাবি, আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাকে ভয়ভীতি দেখানো হয়েছিল। তার ভাষ্য, আন্দোলনের সময় ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভাগের এক শিক্ষক তাকে বিভিন্ন বিষয়ে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন।

তিনি আরও বলেন, গত ১ জুলাই বিভাগের শিক্ষকরা তাকে জানান, বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কোনো বিধান নেই। পাশাপাশি তাকে ১৩তম ব্যাচের সঙ্গে পুনরায় পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ বিষয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. ধীমান কুমার রায় বলেন, সাকিবের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, অনশনরত শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে দুইজন নিরাপত্তাকর্মী নিয়োজিত করা হয়েছে। তিনি বলেন, প্রক্টর দপ্তর থেকে নিয়মিত তার খোঁজ নেওয়া হচ্ছে। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত সাকিব মেনে নিচ্ছেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page