1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩,৫৩৫, নিখোঁজ প্রায় ৫০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। সোমবার প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সরকারি হিসাবে, এ দুর্যোগে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এছাড়া ১৭ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

ভূমিকম্পে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সরকার এখনো নিখোঁজ ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও, জাতিসংঘের ধারণা অনুযায়ী প্রায় ৫০ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পে বেঁচে যাওয়া হাজারো মানুষ বর্তমানে সড়ক, পার্ক এবং খোলা জায়গায় গড়ে ওঠা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন।

উদ্ধার অভিযান এখন ধীরে ধীরে পুনরুদ্ধার কার্যক্রমে রূপ নিচ্ছে। জীবিতদের উদ্ধারের পরিবর্তে বর্তমানে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার, সৎকার এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কারের কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে আন্তর্জাতিক উদ্ধারকারী দলের সদস্যরাও ধীরে ধীরে ভেনেজুয়েলা ত্যাগ করতে শুরু করেছেন।

এদিকে, নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছেন অনেক পরিবার। তাদের প্রত্যাশা, অন্তত প্রিয়জনদের মরদেহ উদ্ধার করে যথাযথ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করতে পারবেন।

ভয়াবহ এই ভূমিকম্পে ভেনেজুয়েলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ধ্বংসস্তূপ অপসারণ এবং জরুরি সহায়তা কার্যক্রম এখন দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page