1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে জলাবদ্ধতা, পাহাড়ধসের শঙ্কায় সতর্ক প্রশাসন

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

টানা তিন দিনের বৃষ্টিতে খাগড়াছড়িতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি ও ভারী বৃষ্টিতে জেলার নদী, ছড়া ও খালের পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে জেলা ও উপজেলার বিভিন্ন সড়ক এবং নিম্নাঞ্চলের বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে জেলা সদরের মুসলিমপাড়ার নিচু এলাকা, উত্তর গঞ্জপাড়া, মেহেদীবাগের একাংশ, মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার এবং দীঘিনালা-লংগদু সড়ক। এসব এলাকায় পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে, টানা বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড়ধসের আশঙ্কাও বেড়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলাবদ্ধতা ও পানিবন্দি পরিবারের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোর তালিকা তৈরি করে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস পর্যবেক্ষণ করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page