1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি তিন ফ্লাইট

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। পরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় ডাইভার্ট করা হয় এবং একটি অভ্যন্তরীণ ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ না করে ঢাকায় ফিরে যায়।

মঙ্গলবার (৭ জুলাই) এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি-চট্টগ্রাম রুটের বিএস৩৫০ এবং এয়ার অ্যারাবিয়ার শারজাহ-চট্টগ্রাম রুটের জি৯-৫২৬ ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম রুটের বিজি১২১ ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ সম্ভব না হওয়ায় পুনরায় ঢাকায় ফিরে যায়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, আবহাওয়ার উন্নতি হলে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page