1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

৩১ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা, প্রস্তুতি শুরু ইসির

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩(জ) অনুযায়ী ৩১ জুলাই ২০০৮-কে যোগ্যতা অর্জনের তারিখ নির্ধারণ করেছে কমিশন।

এ অনুযায়ী, ৩১ জুলাই ২০০৮ বা তার আগে জন্মগ্রহণকারী এবং ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ভোটার ডাটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন—এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী:

  • ৪ আগস্ট: হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠপর্যায়ে পাঠানো
  • ৯ আগস্ট: খসড়া ভোটার তালিকা প্রকাশ
  • ৯–২৪ আগস্ট: দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ
  • ২৭ আগস্ট: আবেদন নিষ্পত্তির শেষ দিন
  • ২৮ আগস্ট: সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্তির শেষ সময়
  • ৩১ আগস্ট: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চিঠিতে আরও বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর জনগণকে তালিকা পরিদর্শন এবং ভুলত্রুটি সংশোধনে উৎসাহিত করতে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম, পুরোহিত ও ধর্মীয় নেতাদের মাধ্যমে ঘোষণা দিতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমে বিষয়টি জনস্বার্থে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ ও নারী ভোটারের তথ্য, ধর্ম বা অন্য কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page