1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

‘ইরান কখনো আত্মসমর্পণ করবে না’, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পার্লামেন্ট স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

ইরানের পার্লামেন্টের (মজলিস) স্পিকার মোহাম্মদ গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত কখনোই ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করে বা তা থেকে সরে আসে, তাহলে ইরান সর্বাত্মক প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে।

গালিবাফ বলেন, ‘যেকোনো মুহূর্তে আমেরিকানরা যদি এই সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমরা দৃঢ়ভাবে তাদের মোকাবিলা করব এবং ইরানি জনগণের অধিকার রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, বিশ্ব সম্প্রদায়ের জন্য যুদ্ধের অবসান একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হলেও সবাইকে বুঝতে হবে যে, এই সংঘাত কখনোই ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না।

একই সঙ্গে মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিতভাবে অবস্থান নেওয়া এখন সময়ের দাবি।

সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page