1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান ফের আলোচনায়, হরমুজ প্রণালি নিয়ে তেহরানের কাছে নতুন শর্ত ওয়াশিংটনের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই দুই দেশ আবারও আলোচনায় বসতে যাচ্ছে। শনিবার (১১ জুলাই) ওমানে অনুষ্ঠিতব্য বৈঠকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হাম বন্ধ এবং নৌপথ উন্মুক্ত রাখার বিষয়ে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চাইবে যুক্তরাষ্ট্র।

মার্কিন গণমাধ্যমের খবরে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, সম্প্রতি তেহরানের কাছে বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর ঘটনাকে ইরান ‘ভুল’ হিসেবে স্বীকার করেছে। দেশটির দাবি, এ ঘটনার জন্য দায়ী ছিল তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা একটি গোষ্ঠী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলতি সপ্তাহে উত্তেজনা তৈরি হলেও উভয় পক্ষ আলোচনার মাধ্যমে পরিস্থিতি এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানান, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের নেতৃত্বের কাছে বার্তা পাঠানো হয়েছে। এতে হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখার ঘোষণা এবং বাণিজ্যিক জাহাজে হাম বা গুলি চালানো বন্ধের প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে।

রয়টার্সের উদ্ধৃতিতে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘তারা হয় আমাদের সেই বিবৃতি দেবে, নয়তো এর পরিণতি তাদের জন্য ভালো হবে না।’

আরেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার দাবি, ইরান আলোচনায় ফিরে এসে জানিয়েছে যে, একদল ‘বিচ্যুত’ কট্টরপন্থি আলোচনাকে ব্যাহত করার উদ্দেশ্যে ওই হাম চালিয়েছিল। তাদের ভাষ্য, ‘এটি আমাদের ভুল ছিল। চলুন, আলোচনা এগিয়ে নেওয়া যাক।’

আজ ওমানে অনুষ্ঠেয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের।

এদিকে, হরমুজ প্রণালিতে উত্তেজনা কমিয়ে নৌ চলাচল স্বাভাবিক রাখতে শুক্রবার কাতারের একটি প্রতিনিধি দল ইরান সফর করেছে।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আবারও আমাদের কাছে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আমরা তাতে সম্মত হয়েছি। তবে আমরা তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।’

উল্লেখ্য, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দফার একটি সমঝোতা স্মারকে (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) সম্মত হয়। এর লক্ষ্য ছিল যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং উভয় পক্ষের মধ্যে সংঘাত প্রশমিত করা।

সংবাদটি শেয়ার করুন

One thought on "যুক্তরাষ্ট্র-ইরান ফের আলোচনায়, হরমুজ প্রণালি নিয়ে তেহরানের কাছে নতুন শর্ত ওয়াশিংটনের"

  1. Quick access and very reliable. I never have issues signing in, which is a big plus for me. Keep up the good work guys!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page