1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ ৪ নিহত, একই পরিবারের মা ও দুই সন্তান প্রাণ হারালেন

রাহুল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত একটি ভ্যান দুমড়েমুচড়ে গিয়ে ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের এক নারী ও তার দুই শিশু সন্তান রয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা ইউনিয়নের মটুকপুর-নদীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডোমার উপজেলার নাদিয়াপাড়া এলাকার ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা (৮)যাদব (৪)

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানটি ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানচালক পরিমল বর্মন এবং একই পরিবারের প্রতিমা রানি ও তার দুই সন্তান মারা যান।

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page