1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

অনৈতিক সম্পর্কের অভিযোগে বগুড়ার এসআই প্রত্যাহার, পুলিশ লাইনসে সংযুক্ত

হাফিজুর, রাজশাহী রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

অভিযোগ তদন্ত করতে গিয়ে বাদীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে বগুড়ার ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুন ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী তার ছেলেকে সৌদি আরবে পাঠানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজের ব্যবস্থা না করার অভিযোগে থানায় লিখিত আবেদন করেন। অভিযোগটির তদন্তভার দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানের ওপর।

তদন্তের অংশ হিসেবে তিনি একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ উঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী তদন্ত শুরু করেন।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুসন্ধানে এসআই মোস্তাফিজার রহমান ও ওই নারীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপ পাওয়া যায়। তদন্ত শেষে গত ১০ জুলাই পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী তার প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেন।

প্রতিবেদনের ভিত্তিতে ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বলেন, এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, এর আগে বগুড়া সদর থানায় কর্মরত থাকাকালেও এসআই মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে নারী-সংক্রান্ত অভিযোগ উঠেছিল। পরে প্রায় পাঁচ মাস আগে তাকে ধুনট থানায় বদলি করা হয়।

তবে অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে এসআই মোস্তাফিজার রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

দ্রষ্টব্য: এ ঘটনায় অভিযোগের তদন্ত শেষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে চূড়ান্ত আইনি বা বিভাগীয় সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page