1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো দক্ষিণাঞ্চলের বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) তিনি বরিশালে বৃক্ষরোপণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। তার সফরকে ঘিরে প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ করবেন। পরে সড়কপথে বরিশাল নগরীর বধ্যভূমিতে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর সার্কিট হাউজে অবস্থান করে বিকেলে শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শনিবার থেকেই বরিশাল নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয় থেকে স্বাগত মিছিল বের করেছে। পাশাপাশি সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও স্বাগত কর্মসূচিতে অংশ নিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি প্রথম সরকারি বরিশাল সফর হওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page