1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষঃ
পূ্বধলায় শিশুর সঙ্গে পাশবিকতা,মাদ্রাসা পরিচালক দুলাল গ্রেপ্তার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন স্বৈরাচার ফেরার পথ খুললে দেশের জন্য ভালো হবে না: প্রধানমন্ত্রী নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে আজদু মিয়া, শারদীয় শুভেচ্ছা নাম-বেনাম ভুয়া আইডির ছোবলে বিপর্যস্ত সামাজিক সম্প্রীতি, মানহানি ও অর্থ প্রতারণার ঝুঁকিতে সাধারণ মানুষ কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে আগুন, নিহত ৪ সেনাসদস্য, আহত ৩৯ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাতক্ষীরা সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা : দুর্গাপূজায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন পূর্বধলার গোহালাকান্দায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি-পুলিশ প্রশাসন ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭; গুরুতর আহত অন্তত ২২

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা গুরুতর।

সোমবার (১৩ জুলাই) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চাতুচাক এলাকার রং বিয়ার না লাত ফ্রাও নামের বারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের জানান, এ পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের পরিচালক সুরিয়াচাই রাউইওয়ান জানান, এ ঘটনায় মোট ৬৩ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পুরো এলাকা গ্রাস করেছিল বলে তিনি উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বারের মঞ্চের সামনের দিক থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপান্ত জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।

পর্যটননির্ভর শহর ব্যাংককে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page