1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭; গুরুতর আহত অন্তত ২২

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা গুরুতর।

সোমবার (১৩ জুলাই) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চাতুচাক এলাকার রং বিয়ার না লাত ফ্রাও নামের বারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের জানান, এ পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের পরিচালক সুরিয়াচাই রাউইওয়ান জানান, এ ঘটনায় মোট ৬৩ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পুরো এলাকা গ্রাস করেছিল বলে তিনি উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বারের মঞ্চের সামনের দিক থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপান্ত জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।

পর্যটননির্ভর শহর ব্যাংককে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page