1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সমবেদনা জানাতে দোহা যাচ্ছেন স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল দোহা সফরে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হবে। দলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরও থাকবেন। আগামী ১৬ জুলাই তাদের দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র আরও জানায়, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লেখা একটি সমবেদনা বার্তা কাতারের বর্তমান আমিরের কাছে হস্তান্তর করবেন স্পিকার।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে দেশটি অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। জ্বালানি খাতের বিকাশের মাধ্যমে কাতারকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তাকে আধুনিক কাতারের অন্যতম রূপকার হিসেবে বিবেচনা করা হয়। তিনি বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাবা।

এর আগে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ঢাকায় কাতার দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।

শোকবার্তায় মন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন।

সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার দেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page