1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানে রাতভর যুক্তরাষ্ট্রের হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এরই মধ্যে ইরানে রাতভর একাধিক হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনাও তীব্র আকার ধারণ করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাম্প্রতিক অভিযানের ধারাবাহিকতায় এবারও ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল উপকূলরক্ষী ঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি বা প্রতিবন্ধকতা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি সামরিক স্থাপনা।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরানের অভ্যন্তরে আরও একটি লক্ষ্যবস্তু, বিশেষ করে একটি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করছে।

এদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ১০ মিনিটে দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এ ঘটনার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এছাড়া মেহের নিউজের খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের ওমিদিয়া শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে।

স্বতন্ত্রভাবে এসব হামলা ও হতাহতের তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page