1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের একাংশ জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধের কর্মসূচি পালন শেষে সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হন। সংসদের অধিবেশন চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং সেখানে অবস্থান নেন।

পুলিশ প্রথমে আন্দোলনকারীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।

লাঠিচার্জের পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপের চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরে পুলিশ শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবনের প্রধান ফটক এলাকা থেকে আসাদ গেট পর্যন্ত সরিয়ে দেয়।

প্রাথমিকভাবে আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page