1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাটে দুদকের অভিযান, বিলাসবহুল সামগ্রীর তালিকা তৈরির কাজ চলছে সাধারণ পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদদের ছবি ডেস্কটপে ফেসবুক ব্যবহারকারীদের ভোগান্তি, লগইন ও কনটেন্ট লোডে সমস্যা দেশে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৫১ জনের মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী কার্যক্রমের অভিযোগ, ৭ আসামি কারাগারে মেহেরপুরে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের নির্দেশ ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়: ৩ জনের আমৃত্যু, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকাজুড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন, কোথায় কোথায় দেখা যাবে ম্যাচ সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জন ‘শাপলা চত্বরের অনেক মরদেহ গুমের চেষ্টা হয়েছিল’— দাবি মামুনুল হকের

‘শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে’—স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে কিছু মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। তবে বিষয়টিকে সরকার অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকাসহ কয়েকটি জেলার কিছু স্থানে আন্দোলনের ঘটনা দেখা গেলেও অংশগ্রহণকারীর সংখ্যা খুব বেশি নয়। বিষয়টি গণমাধ্যমে প্রচার পাওয়ায় গুরুত্ব পেয়েছে, তবে সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কিছু গোষ্ঠী নিজেদের পরিচয় গোপন রেখে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন বলেও দাবি করেন তিনি।

মন্ত্রী বলেন, আন্দোলনকারীরা তাদের দাবি শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের কাছে উপস্থাপন করেছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি এইচএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারে, তাহলে তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের বিষয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ওই দুটি প্রশ্নের পূর্ণ নম্বর সব পরীক্ষার্থীকে দেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা কোনো কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার দিন একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

তিনি বলেন, সরকারের নেওয়া এসব পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের উত্থাপিত সমস্যার সমাধান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page