1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

নেপালে অনুষ্ঠিত হবে তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’

নেপাল আদিবাসী উপজাতি সাংবাদিক ফেডারেশন (ফোনিজ)-এর আয়োজনে এবং নয়া ন্যাশনাল ফোরাম অব জার্নালিস্টস ও সার্ক জার্নালিস্ট ফোরামের সমন্বয়ে চার দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

সম্প্রতি কাঠমান্ডুর নয়াবাজারে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় সম্মেলনের প্রাথমিক পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় ফোনিজের সাধারণ সম্পাদক সমীর বলামী সম্মেলনের বিস্তারিত কার্যপরিকল্পনা উপস্থাপন করেন।

আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ৪০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকরা অংশ নেবেন। বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে।

চার দিনব্যাপী কর্মসূচিতে প্যানেল আলোচনা, গবেষণাপত্র উপস্থাপন এবং কার্যপত্র উপস্থাপনার আয়োজন রাখা হয়েছে। এতে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রাও অনুষ্ঠিত হবে।

সম্মেলনের অংশ হিসেবে নেপালের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের পাশাপাশি অতিথিদের ঐতিহ্যবাহী স্থানীয় খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নেপালের সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা আরও তুলে ধরা সম্ভব হবে।

আয়োজকদের ভাষ্য, সম্মেলনের মূল লক্ষ্য হলো মাতৃভাষা সাংবাদিকতার বিকাশ ঘটিয়ে একে আরও পেশাদার রূপ দেওয়া। পাশাপাশি সরকারি নীতিনির্ধারণে মাতৃভাষা সাংবাদিকতার গুরুত্ব প্রতিষ্ঠা এবং বিশ্বমঞ্চে নেপালের এ খাতের সাফল্য তুলে ধরা। তাদের আশা, এই উদ্যোগ ভাষা, লিপি, সংস্কৃতি, ঐতিহ্য ও সম্পদ সংরক্ষণ এবং গবেষণার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page