1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

উপসচিব থেকে সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে এসেছে সরকার। ফলে মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার যে প্রস্তাব ছিল, তা আর কার্যকর হচ্ছে না। কর্মকর্তারা আগের মতোই প্রতি মাসে ৫০ হাজার টাকা ভাতা পাবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো এক চিঠিতে অর্থ বিভাগ জানিয়েছে, গত ৯ জুলাই জারি করা এ-সংক্রান্ত দুটি চিঠির বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ না করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে ৯ জুলাই অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দুটি পৃথক চিঠি পাঠিয়েছিল। এর একটি চিঠিতে সুদমুক্ত ঋণের মাধ্যমে গাড়ি কিনেছেন এমন সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিতে বলা হয়েছিল।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন বলেন, এ-সংক্রান্ত নতুন চিঠিটি এখনো আনুষ্ঠানিকভাবে হাতে পাননি। তবে যতদূর জানা গেছে, প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দিয়েছেন। ফলে আগের সিদ্ধান্তটি আর বাস্তবায়ন হচ্ছে না।

তিনি আরও বলেন, সম্ভবত গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা আগের মতোই বহাল থাকবে। সে ক্ষেত্রে ৯ জুলাই জারি করা আগের নির্দেশনা কার্যত বাতিল হয়ে যাবে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত নির্দেশনা পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page