1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ভাঙা হচ্ছে সেই ভবন, স্মৃতি সংরক্ষণে নেই পরিকল্পনা মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির মান পরীক্ষায় অকৃতকার্য: ৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই জামালপুরে ৭৯ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ পাহাড়ি ঢলে শেরপুরে ব্রিজ ভেসে গেল, অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকজন ঠাকুরগাঁওয়ের অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, শুরুতেই কঠিন চ্যালেঞ্জ মাটির মা ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা শাখার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাটে দুদকের অভিযান, বিলাসবহুল সামগ্রীর তালিকা তৈরির কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখানে থাকা বিভিন্ন বিলাসবহুল সামগ্রীর তালিকা (ইনভেন্টরি) তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের প্রথম দিনে বিপুল পরিমাণ পোশাক, ঘড়ির বক্স, গাড়ির চাবি, গহনা ও অন্যান্য মূল্যবান সামগ্রীর তথ্য পাওয়া গেছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গুলশান-২-এর ৬৬ নম্বর সড়কে অবস্থিত দুটি ফ্ল্যাটে প্রবেশ করেন দুদকের কর্মকর্তারা। এ সময় তাদের সঙ্গে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আখতারুল ইসলাম জানান, আদালতের অনুমতি নিয়ে দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি যৌথ দল ফ্ল্যাট দুটিতে থাকা মালামালের ইনভেন্টরি প্রস্তুত করছে। আদালতের নির্দেশ অনুযায়ী ফ্ল্যাট দুটি দুদকের নিযুক্ত রিসিভারের নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দুদক সূত্রে জানা যায়, ৩ হাজার ৭৪৭ বর্গফুট আয়তনের এ-৭ এবং ৩ হাজার ৮৩২ বর্গফুটের বি-৭ ফ্ল্যাটের মধ্যে এ-৭ ফ্ল্যাটে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। অন্য ফ্ল্যাটটি বৈঠকখানা হিসেবে ব্যবহৃত হতো।

অভিযানে এ-৭ ফ্ল্যাট থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, চারটি রোলেক্সসহ আটটি বিলাসবহুল ঘড়ির বক্স, তিন সেট মুক্তার গহনা, চারটি ঝাড়বাতি, দামি আসবাবপত্র, শতাধিক কামিজ এবং উচ্চমূল্যের একটি আধুনিক বেডের তথ্য নথিভুক্ত করা হয়েছে। এছাড়া মার্সিডিজ-বেঞ্জসহ আটটি বিলাসবহুল গাড়ির চাবিও পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

তল্লাশির সময় একটি রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড ও ক্রয়সংক্রান্ত নথিও উদ্ধার করা হয়েছে। নথিতে প্রতিটি ঘড়ির মূল্য ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার উল্লেখ রয়েছে, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ লাখ টাকার কাছাকাছি।

দুদক জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর তালিকা প্রস্তুতের কাজ এখনও চলমান রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page