1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে আগুন, নিহত ৪ সেনাসদস্য, আহত ৩৯ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাতক্ষীরা সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা : দুর্গাপূজায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন পূর্বধলার গোহালাকান্দায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি-পুলিশ প্রশাসন ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের ইশরাকের পিস্তল উঁচিয়ে মাদকবিরোধী অভিযান, শপথ ভঙ্গের অভিযোগ জামায়াতের কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ মৃত্যু: সতর্কবার্তা ও জরিমানার পরও চলছিল কার্যক্রম দাদার মৃত্যুর পর এতিম নাতি-নাতনির দায়িত্ব কার? ইসলামে যা বলা হয়েছে ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী

ময়মনসিংহে ট্রাকের নিচে চাপা অটোরিকশা, নিহত ৩

পাটোয়ারী, ময়মনসিংহ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ময়মনসিংহ নগরীতে ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তারাকান্দা উপজেলার আব্দুল মোতালেবের মেয়ে শিলা আক্তার (২৫) এবং ময়মনসিংহ সদর উপজেলার রঘু রামপুর এলাকার আব্দুল হামিদের স্ত্রী আবেদা আক্তার (৩৫)। নিহত অপর এক নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় একটি অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, আহতদের মধ্যে দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, হাসপাতালে তিন নারী ও অটোরিকশার চালককে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তিন নারীর মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। অটোরিকশার চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। আহত অপর এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের তথ্যমতে, এ দুর্ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page