1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন নারীর মৃত্যু

হাফিজুর, রাজশাহী রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার লক্ষীপুর বাদুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভিকু মণ্ডলের স্ত্রী হাসিনা বেগম, তার নাতনি মীম এবং হাসিনা বেগমের ভাতিজি আশা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির ভেতরে ছাদে ওঠার জন্য স্থাপন করা লোহার সিঁড়িতে হাত দিলে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন হাসিনা বেগম। তাকে উদ্ধার করতে এগিয়ে যান তার নাতনি মীম ও ভাতিজি আশা। তবে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়দের ভাষ্য, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনোভাবে বিদ্যুতের সংযোগ লোহার সিঁড়িতে প্রবাহিত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। কীভাবে সিঁড়িতে বিদ্যুৎ সংযোগ আসে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page