1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

প্রয়োজনে মন্ত্রিসভায় রদবদল হতে পারে, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী কারও কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন কিংবা উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত করতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তবে সম্ভাব্য মন্ত্রিসভার রদবদল সরকারের ১৮০ দিন পূর্তির আগে নাকি পরে হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট মন্তব্য করেননি।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে মন্ত্রিসভায় রদবদল হতে পারে—এমন আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে ডা. জাহেদ উর রহমান বলেন, “আমিও বিষয়টি গণমাধ্যমে দেখেছি। এর বাইরে আমার কাছে কোনো তথ্য নেই।”

তিনি বলেন, অতীতের স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী সরকারগুলো নিজেদের সিদ্ধান্তকে সবসময় সঠিক বলে প্রতিষ্ঠা করতে চাইত এবং ভুল স্বীকার করত না। কিন্তু বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন।

তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। যদি তার কখনো মনে হয়, কেউ প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে তিনি প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

তিনি আরও বলেন, “দিন শেষে জনগণের কল্যাণ নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। যদি তিনি মনে করেন, সরকারের কার্যক্রম আরও কার্যকর করতে কোনো পরিবর্তনের প্রয়োজন রয়েছে, তাহলে তিনি অবশ্যই সেই সিদ্ধান্ত নেবেন।”

তবে এ ধরনের পরিবর্তন সরকারের ১৮০ দিন পূর্তির আগে, পরে কিংবা আরও কিছু সময় পর হবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলেও উল্লেখ করেন ডা. জাহেদ উর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page