1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পাইপ বোমা উদ্ধার, নাশকতার আশঙ্কা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল নেতাদের দিকনির্দেশনা দিলেন তারেক রহমান রাজধানীর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ধোঁয়া, কাজ করছে ফায়ার সার্ভিস ‘ফ্যাসিবাদ ও দুর্নীতি না যাওয়া পর্যন্ত আন্দোলন চলবে’: জামায়াত আমির ডা. শফিকুর রহমান ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান রাহুল গান্ধীর গাজীপুরে সড়ক মেরামত কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভর্তি বন্ধ, কারণ দর্শানোর নির্দেশ গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ঢাকায় ৬ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৭৮

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ঢাকায় ৬ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৭৮

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ঢাকা জেলার বিভিন্ন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে ৭৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ৬১৩ জন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন।

একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ২৭২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৯৮ জন। এ সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা যাওয়া ছয় শিশুই ঢাকা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত হাম সন্দেহে ৭২১ শিশুর মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page