1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষঃ
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পাইপ বোমা উদ্ধার, নাশকতার আশঙ্কা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল নেতাদের দিকনির্দেশনা দিলেন তারেক রহমান রাজধানীর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ধোঁয়া, কাজ করছে ফায়ার সার্ভিস ‘ফ্যাসিবাদ ও দুর্নীতি না যাওয়া পর্যন্ত আন্দোলন চলবে’: জামায়াত আমির ডা. শফিকুর রহমান ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান রাহুল গান্ধীর গাজীপুরে সড়ক মেরামত কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভর্তি বন্ধ, কারণ দর্শানোর নির্দেশ গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ঢাকায় ৬ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৭৮

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে, যা শনিবার (২৫ জুলাই) প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪ জুলাই ২০২৬ তারিখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page